মালিকের পারফরম্যান্সে অসন্তুষ্ট পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খারাপ পারফরম্যান্সের কারণে প্রথম ম্যাচে দলে জায়গা হয়নি। দ্বিতীয় টেস্টে জায়গা পেয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না শোয়েব মালিক। প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান, তবে মালিকসহ তিন ক্রিকেটারের পারফরম্যান্সে অসন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।অস্ট্রেলিয়াকে হারানোর জন্য বোনাস হিসেবে প্রত্যেক ক্রিকেটারকে পাঁচ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। তবে যুক্তরাজ্যের জনপ্রিয় দৈনিক দ্য নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলের অসাধারণ নেপুণ্যের মাঝেও শোয়েব মালিক, কামরান আকমল ও উমর আকমলের ওপর অসন্তুষ্ট বোর্ড। নাম প্রকাশ না করে পিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘সিনিয়র ক্রিকেটার হিসেবে মালিক ও কামরান আকমলকে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।’দুই ইনিংস মিলিয়ে শোয়েব মালিকের সংগ্রহ ৩৬, কামরান আকমলের ২৮ ও উমর আকমলের ২৯ রান। প্রথম ইনিংসে আউট হওয়ার আগে আরও দুবার আউট হয়ে যেতে পারতেন আকমল ভ্রাতৃদ্বয়।