মালিঙ্গা, থারাঙ্গা ফিরলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। আজ মঙ্গলবার শেষ হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গার তিন মাসের নিষেধাজ্ঞা। ইনজুরি আর নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরলেন দুজনই।অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের দল ঘোষণা করেছেন শ্রীলঙ্কান নির্বাচকেরা। এ দলে আছেন মালিঙ্গা ও থারাঙ্গা। তবে প্রধান নির্বাচক দুলিপ মেন্ডিস জানিয়েছেন, কাল বুধবার পাল্লেকেলেতে অনুষ্ঠেয় প্রথম ম্যাচে না খেলতে মালিঙ্গাকে পরামর্শ দেওয়া হয়েছে। রয়টার্স।শ্রীলঙ্কা দল: তিলকরত্নে দিলশান (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্ডিমাল, জিভান মেন্ডিস, লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, অজন্তা মেন্ডিস, নুয়ান কুলাসেকারা, সুরাজ রণদিভ, রঙ্গনা হেরাথ, চামারা সিলভা ও সিবান্দা অ্যারাঙ্গা।