মালিঙ্গা ২৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু বিলাওয়াল ভাট্টির অফ স্টাম্প উপড়ে ফেলেই একসঙ্গে তিনটি কাজ সেরে ফেলেছেন লাসিথ মালিঙ্গা। তাঁর ৫ উইকেট হয়েছে, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটা জিতেছে শ্রীলঙ্কা। লঙ্কান ফাস্ট বোলার ঢুকে গেছেন ২৫০ উইকেটের ক্লাবে। ওয়ানডেতে আড়াই শ উইকেট পাওয়া চতুর্থ শ্রীলঙ্কান মালিঙ্গা মাইলফলক ছুঁয়েছেন ১৬৩তম ওয়ানডেতে। সবচেয়ে কম ম্যাচে ২৫০ উইকেট নেওয়ার লঙ্কান রেকর্ড এটা। ‘স্লিঙ্গার’ মালিঙ্গা পেছনে ফেলেছেন মুত্তিয়া মুরালিধরনকে। সবচেয়ে বেশি (৫৩৪) ওয়ানডে উইকেটের মালিককে ২৫০ উইকেট পেতে খেলতে হয়েছিল ১৭৪ ম্যাচ। ২৫০ উইকেট পাওয়া অন্য দুই লঙ্কান চামিন্ডা ভাস (৪০০) ও সনাৎ জয়াসুরিয়া (৩২৩)। ওয়ানডে সবচেয়ে কম ১৩৮ ম্যাচ খেলে ২৫০ উইকেট পেয়েছেন পাকিস্তানের সাকলায়েন মুশতাক।