মালিঙ্গার 'ছুটি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে থেকেই হাঁটুর চোট ছিল। নতুন করে চোট লাগে এশিয়া কাপে। আরব আমিরাতের বিপক্ষে বাঁ হাঁটুর হাড়ে আঘাত পেয়েছিলেন লাসিথ মালিঙ্গা। তবু টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দলে রাখা হয়েছিল—যদি দ্রুত সুস্থ হয়ে খেলতে পারেন! কিন্তু দ্রুত উন্নতি না হওয়ায় পরশু আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে দলের বাইরে ছিলেন। শুধু ওই একটা ম্যাচ নয়, গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার অধিনায়ক। কাল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) মালিঙ্গার দেশে ফিরে যাওয়ার কথা জানিয়েছে। তবে তাঁর বিকল্প এখনো ঘোষণা করা হয়নি। ক্রিকইনফো, ক্রিকবাজ।