মালিঙ্গায় শেষ অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। প্রথমে উপুল থারাঙ্গার ১১১ রান। এরপর লাসিথ মালিঙ্গার ৫ উইকেট। এ দুজনের কল্যাণে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান কমিয়ে সিরিজ ২-১ এ এনেছে স্বাগতিক দল।শ্রীলঙ্কার জয়ের ভিতটা গড়ে দেন উপুল থারাঙ্গা ও অধিনায়ক তিলকরত্নে দিলশান। উদ্বোধনী জুটিতে এ দুজন এনে দেন ১৩৯ রান। অস্ট্রেলিয়ার ডগ বলিঞ্জার একা চারটি উইকেট তুলে নিলেও ইনিংস শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২৮৬ রান। অস্ট্রেলিয়ায় নিশ্চয়ই এ রান তাড়া করতে আত্মবিশ্বাসী ছিল। তবে শুরুতেই তাণ্ডব চালিয়ে অস্ট্রেলিয়ানদের মেরুদণ্ড ভেঙে দেন মালিঙ্গা। ৮.২-২-২৮-৫! মালিঙ্গার জাদুকরী স্পেলে ২০৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।সংক্ষিপ্ত স্কোর—শ্রীলঙ্কা: ২৮৬/৯ (৫০ ওভার)থারাঙ্গা ১১১, দিলশান ৫৫বলিঞ্জার ৪২/৪অস্ট্রেলিয়া: ২০৮/অলআউট (৪৪.২ ওভার)হাসি ৬৩, ক্লার্ক ৪৬মালিঙ্গা ২৮/৫ফল: শ্রীলঙ্কা ৭৮ রানে জয়ী