মালুদা ও কালুর গোলে চেলসির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের মাত্র ২৩ মিনিটের মাথায় গোল করলেন ফ্লোরেন্ত মালুদা। কিন্তু বাকি সময়ে গোল হচ্ছিল না কিছুতেই। ৮১ মিনিটের মাথায় চেলসিকে আরেকটি গোল এনে দেন সলোমন কালু। মালুদা ও কালুর গোলে আজ শনিবার রাতে উলভারহ্যম্পটনকে ২-০ ব্যবধানে হারিয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চেলসি।ইংলিশ প্রিমিয়ার লিগের অপর ম্যাচে বার্মিংহাম ২-০ গোলে ব্ল্যাকপুলকে, সান্ডারল্যান্ড ১-০ গোলে অ্যাস্টন ভিলাকে ও ওয়েস্ট ব্রম ২-১ গোলে ফুলহ্যামকে হারিয়েছে। টটেনহাম-এভারটন ও উইগান-বোল্টন ম্যাচ দুটি ১-১ গোলে ড্র হয়।—বিবিসি