মালয়েশিয়া ওপেন দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইজিবি দাতো আর্থার তান মালয়েশিয়া ওপেন দাবার তৃতীয় রাউন্ডে ড্র করলেও চতুর্থ রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। নিয়াজ ড্র করেছেন চীনের ওয়াং জুইয়ের সঙ্গে, হেরেছেন ভারতের গ্র্যান্ডমাস্টার আর আর লক্ষ্মণের কাছে। তবে নিয়াজ হারলেও জিতেছেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ভিয়েতনামের ফিদে মাস্টার পাম চুয়াংকে হারিয়েছেন জিয়াউর। আবদুল্লাহ আল সাইফ জিতেছেন মালয়েশিয়ার ফং মি ইয়েনের বিপক্ষে। চতুর্থ রাউন্ড শেষে জিয়াউর রহমানের ৩, নিয়াজের আড়াই ও আবদুল্লাহ আল সাইফের পয়েন্ট ২।