এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সোনা জয়ের পথে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ৭০ রানের সহজ জয়ে সেমিফাইনালে পৌঁছেছে আশরাফুলরা।বাংলাদেশের পক্ষে শুভ সূচনা করেছিলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ নাজিম আর মিথুন। উদ্বোধনী জুটিতে যোগ করেছিলেন ৪৭ রান। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় অল্প সময়ের জন্য হলেও কিছুটা চাপের মুখে পড়ে গিয়েছিল তারা। ২ উইকেটে ৮০ রান থেকে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছিল ৫ উইকেটে ৮২ রান। শেষ পর্যন্ত আশরাফুলের ২৯ আর মোহাম্মদ সাব্বিরের ২৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে মালয়েশিয়াকে ১৫১ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৯ রান করেছেন মিথুন।জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি মালয়েশিয়ার ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে তাদের ইনিংস শেষ হয়েছে ৮০ রানে। সর্বোচ্চ ২১ রান করেছেন মালয়েশিয়ার ওপেনার মোহাম্মদ শরিফ। তিনটি করে উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী ও মোহাম্মদ আশরাফুল। ওয়েবসাইট।