মালয়েশিয়ার টুর্নামেন্টে ফাহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাতিম রাজা নাজরিন শাহ আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে খেলতে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান। কুয়ালালামপুরে ৪-১১ এপ্রিল হবে ১৮ জন গ্র্যান্ডমাস্টার, ১৭ জন আন্তর্জাতিক মাস্টারের এই টুর্নামেন্ট। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের কাছে এ জন্য সপ্তাহ খানেক অনুশীলনও করেছে ফাহাদ। জিএম টুর্নামেন্টে অন্তত চারজন গ্র্যান্ডমাস্টারের সঙ্গে জিতলে এবং একজনের সঙ্গে ড্র করলে জিএম নর্ম হবে। এই লক্ষ্যেই মালয়েশিয়া যাচ্ছে ফাহাদ। স্ট্যান্ডার্ড দাবায় বর্তমানে ২০০৮ রেটিং আছে ফাহাদের। তবে সবার আগে রেটিংটা বাড়ানোই তার আসল উদ্দেশ্য। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ফাহাদ ছাড়াও খেলবেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।