প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজভূমেই পরবাসে রোহিঙ্গা মুসলমানরা। নিজেদের বসতভূমি থেকে সরকারি ছত্রচ্ছায়ায় উচ্ছেদ করা হচ্ছে তাদের। এর প্রতিবাদে আসিয়ান ফুটবল ফেডারেশন সুজুকি কাপ থেকে দল প্রত্যাহারের কথা ভাবছে মালয়েশিয়া। ১৯ নভেম্বর থেকে ফিলিপাইন ও মিয়ানমারে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। মালয়েশিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রী খায়েরি জামালউদ্দিন জানিয়েছেন, ‘গত সপ্তাহে বিষয়টি আমি মন্ত্রিসভায় তুলেছিলাম। এ সপ্তাহে আবার তুলব। এরপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।’ রয়টার্স।