মালয়েশিয়ার হকি লিগে মশিউর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত এশিয়ান গেমসে মশিউর রহমানের (বিপ্লব) খেলা দেখে মালয়েশিয়ার ক্লাব ইয়া ইয়াসিনা নিগারের এক কর্মকর্তা তাঁকে সেখানে খেলতে আমন্ত্রণ জানান। প্রিমিয়ার হকি লিগের এই ক্লাবে খেলতে কাল মালয়েশিয়া উড়ে গেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। যাওয়ার আগে বললেন, ‘প্রস্তাবটা পেয়ে খুব খুশি হয়েছিলাম। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি। পরে ওরা কাগজপত্র পাঠানোর পর বিশ্বাস হলো। আশা করি, ভালো খেলতে পারব সেখানে।’ কুয়ালালামপুর থেকে প্রায় এক শ মাইল দূরের এই ক্লাবটিতে তিনি আগামী তিন মাস খেলবেন। এর আগে গত সপ্তাহে নূর-এ-সাফি ক্লাবে খেলতে মালয়েশিয়া গেছেন জাহিদ হোসেন ও ফরোয়ার্ড মামুনুর রহমান (চয়ন)।