মালয়েশিয়ায় খেলবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২২ বিশ্বকাপ ফুটবলে খেলার স্বপ্নের কথা আগের দিনই আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতি এক দিন পরই দিলেন আরেকটা চমক। ১৭ নভেম্বর ব্যাংককে প্রদর্শনী ম্যাচ খেলে ২০ নভেম্বর বাংলাদেশ জাতীয় দল প্রদর্শনী ম্যাচ খেলবে মালয়েশিয়ার সঙ্গে কুয়ালালামপুরে।ব্যাংককের ম্যাচটা বেশ আগেই ঠিক হয়েছিল। কিন্তু মালয়েশিয়ার সঙ্গে খেলার ব্যাপারটা চূড়ান্ত হয়েছে গতকালই। নেপালে খেলে এসে অনূর্ধ্ব-২৩ দল মাত্রই দেশে ফিরেছে। কোচ সাইফুল বারী এখনো থিতুই হতে পারেননি। এখনই তাঁকে জাতীয় দল নিয়ে আবার সফরে বেরিয়ে পড়তে হচ্ছে।সালাউদ্দিন একটা বিষয় ভেবে খুব খুশি, ‘আমরা ব্যাংককে থাইল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলছি শুনে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া আমাদের আমন্ত্রণ জানিয়েছে ম্যাচ খেলার জন্য। আমরা নিজেরাই এখন আমন্ত্রণ পাই, এটা অনেক বড় ব্যাপার।’পরে জাতীয় টিমস কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ জানালেন বিস্তারিত, ‘ব্যাংককে খেলে সেখান থেকে পরদিন বাংলাদেশ দল মালয়েশিয়া যাবে। মালয়েশিয়ার জাতীয় দলের সঙ্গে ম্যাচ ২০ নভেম্বর। পরদিন দল দেশে আসবে। পরিবর্তিত এই সূচি নিয়ে আমরা ক্লাবগুলোর সঙ্গে পরশু (কাল) সভা করব।’এর আগে ২০ সেপ্টেম্বর নেপালের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলে এসেছে জাতীয় দল। এখন থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে খেলার তোড়জোড়। দেশের বাইরে গিয়ে ম্যাচ খেলার চর্চাটা বাংলাদেশের ফুটবলে নতুন দিনেরই যেন ইঙ্গিত দিচ্ছে।