মালয়েশিয়ায় চ্যাম্পিয়ন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ রাউন্ডে অসাধারণ খেলে মালয়েশিয়ার আমন্ত্রণমূলক নেগেরি সেমবিলান মাস্টার্স গলফে চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। কাল সেরেমবানে শেষ দিনে পারের চেয়ে ৭ শট কম খেলেছেন ২৬ বছর বয়সী এই গলফার। ফলে আগের রাউন্ড পর্যন্ত ৩ শট পিছিয়ে থাকা সিদ্দিকুরই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন। আর চ্যাম্পিয়ন হয়ে পকেটে পুরেছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৯ লাখ টাকা।কাল শেষ রাউন্ডের ১১তম ও শেষ হোলে করেছেন দু-দুটি ইগল (এক হোলে পারের চেয়ে দুই শট কম)। সব মিলিয়ে তাঁর স্কোর ২৭১, পারের চেয়ে ১৭ শট কম।দ্বিতীয় হওয়া মালয়েশিয়ার ড্যানি চিয়ারের চেয়ে সিদ্দিকুর ৬ শট কম খেলেছেন। তৃতীয় দিন পর্যন্ত শীর্ষে থাকা আইরিল রিজম্যান শেষ পর্যন্ত হয়েছেন চতুর্থ। তথ্যসূত্র: এএফপি।