মালয়েশিয়ায় প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ ফুটবলের প্রস্তুতির জন্য এত দিন শুধু দেশের মাটিতেই ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দল। কালই প্রথম খেলল দেশের বাইরে। মালয়েশিয়ায় একমাত্র প্রস্তুতি ম্যাচে ৩-২ গোলে হারল প্রিমিয়ার লিগের দল নেগেরি সেমবিলানের কাছে।কুয়ালালামপুরের টুংকু আবদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২৫ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪৪ মিনিটে শাহেদের গোলে সমতায় ফিরলেও ৬৩ ও ৬৫ মিনিটে বাংলাদেশ আরও দুই গোল খেয়ে বসে। ৮৭ মিনিটে ব্যবধান কমিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের স্ট্রাইকার আবদুল মালেক। বাংলাদেশ দল ঢাকায় ফিরবে আজ। আগামী ২৬ ও ২৮ নভেম্বর কলকাতায় আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।