মালয়েশিয়ায় ফাহাদের সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর দুবাইয়ে শেখ মাকতুম বিন হামদান আল মাকতুম কাপে সোনা জিতেছিল দাবাড়ু ফাহাদ রহমান। তবে এ বছর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে সেভাবে আলো ছড়াতে পারছিল না দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। অবশেষে কাল মালয়েশিয়ায় দাবা ফেস্টিভ্যালের অনূর্ধ্ব-১৪ বিভাগে সোনা জিতেছে ফাহাদ। ৬ খেলায় ৬ পয়েন্ট পেয়েছে সে, শেষ রাউন্ডে হারিয়েছে ভারতের জাইল আতহারভাকে। টুর্নামেন্টে অংশ নিয়েছে পাঁচ দেশের ৬৭ জন দাবাড়ু। এর আগে ২০১৫ সালে মালয়েশিয়ার এই দাবা ফেস্টিভ্যালেই অনূর্ধ্ব-১২ বিভাগেও সোনা জিতেছিল ফাহাদ।