মালয়েশিয়ায় সিদ্দিকুর ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে ব্যাংক মালয়েশিয়ান ওপেনে ৭০তম হয়েছেন সিদ্দিকুর রহমান। বাজে আবহাওয়ার কারণে চার রাউন্ডের পরিবর্তে তিন রাউন্ডে নেমে দাঁড়ানো ইউরোপিয়ান ট্যুরের এই টুর্নামেন্টের শেষ দিনে কাল পারের চেয়ে ৬ শট বেশি খেলেছেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৫ শট বেশি খেলা বাংলাদেশি গলফার কাল তিনটি বার্ডি করলেও চারটি বগি ও দুটি ডাবল বগি করে পিছিয়েছেন। সাড়ে ২৭ লাখ ডলারের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের কিরাদেচ আফিবার্নরাত। সব মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলেছেন এই থাই। তথ্যসূত্র: ওয়েবসাইট।