মালয়েশিয়ায় ৪৬তম সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দুই দিনের খারাপ ফলেরই জের টানলেন সিদ্দিকুর রহমান। শেষ দুই দিনে ভালো করেও তাই মালয়েশিয়ার সিআইএমবি ক্লাসিকে ৪৬তম হয়েছেন বাংলাদেশের সেরা গলফার। ৭৩-৭৪-৬৯-৬৮ চার রাউন্ড মিলিয়ে পারের সমান মোট ২৮৪ শট খেলেছেন সিদ্দিকুর। ৬১ লাখ ডলারের এই পিজিএ ট্যুর থেকে তাঁর আয় ৪২ হাজার ডলার। পারের চেয়ে ২২ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের নিক ওয়াটনি। আরও দুজনের সঙ্গে যৌথভাবে চতুর্থ হয়েছেন গলফের মহাতারকা টাইগার উডস (-১৯)। তথ্যসূত্র: পিজিএ ট্যুর।