মাশরাফি-সাকিব-মুশফিকদের ঈদ উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহা পালন করছেন মুসলমানরা। উৎসবমুখর পরিবেশে এই ঈদ আনন্দ থেকে বাদ যাননি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। পৃথকভাবে নিজ নিজ ফেসবুক পেজে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আনন্দটা ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেইনসহ অনেককেই দেখা গেছে ঈদ উপলক্ষে তাঁদের ফেসবুক পেজে ছবি প্রকাশ করতে।
অস্ট্রেলিয়া সিরিজের আগে ঈদের ছুটিতে নিজ নিজ বাড়িতেই ঈদের ছুটিটা কাটাচ্ছেন ক্রিকেটাররা। মাশরাফি এবং সাকিব নিজ নিজ জেলায় ঈদ উদযাপন করছেন। সাকিব তাঁর পিতা মাশরুর রেজার সঙ্গে মাগুরা জজ কোর্ট জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। টেস্ট দলের অধিনায়ক মুশফিকও ঈদ উদযাপন করেছেন বগুড়ায় নিজ বাড়িতে।

সেলফি তুলেই ঈদের শুভেচ্ছা জানালেন মুশফিক। ছবি: ফেসবুক পেজের সৌজন্যে
সেলফি তুলেই ঈদের শুভেচ্ছা জানালেন মুশফিক। ছবি: ফেসবুক পেজের সৌজন্যে
ভারত সফরে আছে ‘এ’ দল। দেশের বাইরেই ঈদ পালন করতে হয়েছে নাসির, সাব্বির, মুমিনুলদের। মহীশুরে পার্শ্ববর্তী মসজিদে ঈদের নামাজের পর ফেসবুক পেজে ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা। নিজের ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেছেন নাসির।

দেশের বাইরে ঈদ পালন করলেন সাব্বির। ছবি: ফেসবুক পেজের সৌজন্যে।
দেশের বাইরে ঈদ পালন করলেন সাব্বির। ছবি: ফেসবুক পেজের সৌজন্যে।
ভারত সফরে ‘এ’ দলের দলীয় সেলফি তুলে ঈদ আনন্দে সবাই। ছবি: সাব্বির রহমানের ফেসবুক পেজের সৌজন্যে।
ভারত সফরে ‘এ’ দলের দলীয় সেলফি তুলে ঈদ আনন্দে সবাই। ছবি: সাব্বির রহমানের ফেসবুক পেজের সৌজন্যে।