মাশরাফির এশিয়া কাপ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি নেই, মুশফিক না থাকলে অধিনায়কের গুরুদায়িত্বও চাপতে পারে কাঁধে। কাল রাজ্জাককে অনুশীলনে কি সেই দায়িত্বই মনে করিয়ে দিচ্ছিলেন কোচ শেন জার্গেনসেন? প্রথম আলো
মাশরাফি নেই, মুশফিক না থাকলে অধিনায়কের গুরুদায়িত্বও চাপতে পারে কাঁধে। কাল রাজ্জাককে অনুশীলনে কি সেই দায়িত্বই মনে করিয়ে দিচ্ছিলেন কোচ শেন জার্গেনসেন? প্রথম আলো

 ভারতের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন মুশফিক। এক্স-রে এবং এমআরআইতে গুরুতর সমস্যা ধরা না পড়লেও মুশফিক আজকের ম্যাচটা খেলছেনই, সেই নিশ্চয়তা কালও দিতে পারেননি ফিজিও। ‘এই কাঁধে আগেও চোট পেয়েছে মুশফিক। ব্যাপারটা একটু জটিল, কারণ কতটা চোট সে নতুন করে পেয়েছে, কতটা আগে থেকে ছিল, সেটা বোঝা মুশকিল। আমরা তাকে আরও দেখব এবং কাল (আজ) সকালে ফিটনেস টেস্ট নেব’—বলেছেন বিভব সিং।

মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

সিদ্ধান্তটা আজ সকালের ফিটনেস টেস্টের পরে হবে, তবে মুশফিকের খেলা নিয়ে আশাবাদী মনে হলো বিভবকে, ‘অবস্থা ভালোই মনে হচ্ছে। সে কাঁধ ঘোরাতে পারছে, ব্যথাও নেই।’ ফিজিওর আশা পূরণ হলে ভালো। নইলে একবার ভাবুন—বাংলাদেশ আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলতে নামবে মুশফিক, সাকিব, তামিম আর মাশরাফিকে ছাড়াই!

প্রধান নির্বাচক ফারুক আহমেদের জন্য ভীষণই কঠিন যাচ্ছে সময়টা। প্রায় প্রতিদিনই একজন করে বিকল্প খেলোয়াড়ের নাম ভাবতে হচ্ছে তাঁকে। কাল শেরেবাংলা স্টেডিয়ামে দাঁড়িয়েই বলছিলেন, ‘পরিস্থিতি অবশ্যই ভালো না। একটা বড় টুর্নামেন্ট চলছে, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব আমরা। এত দিন আমরা বোলারদের চোট দেখেছি, এখন দেখলাম বেশ কিছুসংখ্যক ব্যাটসম্যানও চোটে পড়ছে।’

শ্রীলঙ্কা সিরিজের ব্যর্থতায় দলটার আত্মবিশ্বাসে এমনিতেই ঘাটতি। তার ওপর খেলোয়াড়দের এই চোটাঘাত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটার পর একটা অশনিসংকেত। এ অবস্থায় হারানোর বেদনায় না পুড়ে যেটুকু সম্বল আছে, তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন প্রধান নির্বাচক, ‘আসলে ক্রিকেটে এ রকম সময় মাঝেমধ্যে আসে। দলের সবার উচিত হবে, যেটা নেই, সেটা নিয়ে না ভেবে, যেটা আছে সেটাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করা।’  তিনি অবশ্য আশাবাদীদের দলেই, ‘আমি নিশ্চিত কোচ ও অধিনায়ক দলের সবাইকে তাদের মতো করে উজ্জীবিত করার চেষ্টা করবে। আর আমাদের পরিবর্ত খেলোয়াড়েরাও ভালো। আমার বিশ্বাস, অন্যদের অভাব তারা পুষিয়ে দিতে পারবে।’

গতবার রানার্সআপ হওয়ায় এবারের এশিয়া কাপটা বাংলাদেশ দলের অনেক বড় স্বপ্ন নিয়ে খেলার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ থেকেই ধাক্কা খাচ্ছে দলটা। একটার পর একটা ধাক্কায় এখন তো টালমাটাল অবস্থা। মাঠে গুনে গুনে ১১ জন খেলোয়াড় নামানোই যে কঠিন হয়ে পড়ছে!