মাশরাফির জন্য দীর্ঘ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল এক্সপ্রেস মাশরাফিকে বাংলাদেশ দলে নেওয়ার দাবিতে নড়াইলে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল শহরে বিশাল মানববন্ধন করা হয়। আগে ঘোষণা করা মানববন্ধনে অংশ নেওয়ার জন্য মাশরাফি-ভক্তরা সকাল থেকেই বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শহরের চৌরাস্তা মোড়ে জড়ো হতে থাকেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গড়ে তোলেন প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, শরীফ মুনির হোসেন, নজরুল ইসলাম, কাজী হাফিজ প্রমুখ। বক্তারা মাশরাফিকে দলে নেওয়ার দাবি জানিয়ে বলেন, মাশরাফি ক্রীড়া রাজনীতির শিকার। অনতিবিলম্বে তাঁকে দলভুক্ত করা না হলে লাগাতার কর্মসূচি চলবে। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আজ শহরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করার ঘোষণা রয়েছে।