মাশরাফির ম্যাচে আয়ারল্যান্ডকে ধবল ধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ধরনের ক্রিকেটেই ভিন্ন ভিন্ন তিনটি দেশ বাংলাদেশের কাছে ধবল ধোলাই। টেস্টে লারা-ভিভ রিচার্ডদের ওয়েস্ট ইন্ডিজকে এবং ওয়ানডেতে রিচার্ড হ্যাডলি-মার্টিন ক্রদের নিউজিল্যান্ডকে হারিয়ে ধবল ধোলাই। এরপর আজ বেলফাস্টে টি-টোয়েন্টিতে পোর্টারফিল্ড-ও’ব্রায়েনদের পর পর তিন ম্যাচে হারিয়ে ধবল ধোলাই করল মুশফিক বাহিনী।তিন ম্যাচের সিরিজ ৩-০ জয়ের ফলে টি-টোয়েন্টি র্যাংঙ্কিয়ে ৬ নম্বরে বাংলাদেশ। এর পরেই নিউজিল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড। এক নম্বরে ইংল্যান্ড।আজকের জয়ে নায়ক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। বল হাতে জ্বলে ওঠে চার ওভারে ১৯ রানে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে নেমে ১৩ বলে ঝোড়ো ইনিংসে চার ছক্কায় ৩০ রান করেন। খেলা শেষে তার হাতেই উঠল ম্যাচ সেরার স্বীকৃতি।আয়ারল্যান্ড সফরের প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ হয়েই ছিলেন মাশরাফি। তবে আজ সিরিজের শেষ ম্যাচে ঠিকই জ্বলে উঠেছেন এই ডানহাতি পেসার। সাবেক অধিনায়কের দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেই ইনিংস শেষ করেছে আয়ারল্যান্ড।১৪১ রানের লক্ষে খেলতে নেমে শেষ বলে প্রথম ম্যাচে জয়ের নায়ক ইলিয়াস সানি ১ রান নিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে। ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ তোলে ১৪১ রান। কালও শেষ বলে জয় আজও।তামিম ৩৯, মাশরাফি ৩০ এবং আশরাফুল ২৪ রান করেন। দলীয় সমঝোতার এই জয়ে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালই রশদ জোগাবে দলে। আর পাইবাসের কোচ হিসেবে সূচনাটিও হলো ভালো মতই।আজ সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ঝড় সূচনার পর তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম উইকেটটি এনে দেন আব্দুর রাজ্জাক। ১৭ রান করে ফিরে যান পল স্টার্লিং। দ্বিতীয় উইকেটে ক্রমশই বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে উঠছিলেন উইলিয়াম পোর্টারফিল্ড ও নেইল ও’ব্রায়েন। ৪৬ রানের জুটি গড়ে বেশ বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিলেন এই দুই আইরিশ ব্যাটসম্যান। কিন্তু বল হাতে নিয়ে প্রথম ওভারেই মাশরাফি তুলে নেন পোর্টারফিল্ডের উইকেট। পরের ওভারে তাঁর শিকারে পরিণত হন নেইল ও’ব্রায়েন ও কেভিন ও’ব্রায়েন। নিজের তৃতীয় ওভারে অ্যান্ড্রু পয়েন্টারকেও এলবিডব্লিউ ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন এই বাংলাদেশি পেসার। শেষ পর্যায়ে ট্রেন্ট জনসনের ১৪ বলে ২৪ রানের ইনিংসটির সুবাদে ১৪০ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।