প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক চুল পড়া ঠেকাতে হাজারটা ওষুধ বাজারে পাওয়া যায়। মাশরাফির সেসবে ভরসা নেই। চুল পড়ে মাথার মাঝখানে একটা ‘স্টেডিয়াম’ বের হয়ে যাওয়া ঠেকাতে তাঁর বেছে নেওয়া ভিন্ন পন্থাটা ছবিতেই পরিষ্কার—অনুশীলন ক্যাপের ঊর্ধ্বাংশটা কেটে ফেলেছেন এভাবেই। কাল একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে বললেন, ‘চুল পড়ে মাথা খালি হয়ে যাচ্ছে। ক্যাপ পরে থাকলে ঘামে চুলের গোড়া নরম হয়ে যায় বলেই এই দশা। সে জন্যই ক্যাপ কেটে ফেলেছি। এখন মাথায় বাতাস ঢুকবে।’ এতে জাতীয় দলের স্পনসর সাহারারও মনঃক্ষুণ্ন হওয়ার কিছু দেখছেন না এই পেসার, ‘সাহারার নামটা তো আর কাটিনি!’