মাসুদকে ছাড়িয়ে মুশফিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবালের দুর্দান্ত ইনিংসটিই আড়ালে ফেলে দিয়েছে, কিন্তু বাংলাদেশের পক্ষে কাল দারুণ একটি অর্জন ছিল মুশফিকুর রহিমেরও। প্রথম বাংলাদেশি উইকেটকিপার হিসেবে কাল পেয়েছেন ইনিংসে ৫টি ডিসমিসালের স্বাদ (৪টি ক্যাচ, ১টি স্টাম্পিং)। এর আগে ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বেশি ডিসমিসাল ছিল খালেদ মাসুদের। একবার, দুবার নয়, পাঁচ-পাঁচবার ইনিংসে চারটি করে ডিসমিসাল ছিল সাবেক বাংলাদেশ অধিনায়কের। প্রথম দুবার ২০০২ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। পরের দুবার ২০০৪ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে এবং আবারও এম এ আজিজ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে। শেষটি শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে। মুশফিকুর রহিমের এর আগে সর্বোচ্চ ছিল ৩টি ডিসমিসাল, ৩ বার করে। ৩টি করে ডিসমিসাল খালেদ মাসুদের ছিল ১০ বার!