প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট পরিসংখ্যানের খেলা। ফুটবলও কি নয়! এক লিওনেল মেসির ক্যারিয়ার নিয়েই তো কত বিচিত্র পরিসংখ্যানের ডালা সাজানো। এই যেমন পরশুই আরেকটি হ্যাটট্রিক করে নিজের পরিসংখ্যান বইয়ের একটি পাতা নতুন করে সাজালেন বার্সেলোনা ফরোয়ার্ড। পরশু রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিক করে মার্চ মাসে নিজের গোলের সংখ্যা ৬৪-তে নিয়ে গেছেন মেসি। জানুয়ারিকে পেছনে ফেলে মার্চেই এখন সবচেয়ে বেশি গোল আর্জেন্টাইন অধিনায়কের। জানুয়ারিতে মেসির গোল ৬৩টি। হিসাবটা বার্সেলোনা ও আর্জেন্টিনা মিলিয়েই করা। মেসি তৃতীয় সর্বোচ্চ ৫৭ গোল করেছেন নভেম্বর মাসে। বছরে কোনো একটি নির্দিষ্ট মাসে সবচেয়ে বেশি গোলের লা লিগা রেকর্ডও হাতছানি দিচ্ছে মেসিকে। মার্চে লা লিগায় ৪৭ গোল মেসির। জানুয়ারিতে ৪৮ গোল করে মেসির ওপরে রয়েছেন শুধু তেলমো জারা।