মাহফিজুরের ১২টি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তবিশ্ববিদ্যালয় গেমসে ১২টি ইভেন্টে অংশ নিয়ে ১২টিতেই সোনা জিতলেন জাতীয় দলের সাঁতারু মাহফিজুর রহমান সাগর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে কাল শেষ হওয়া গেমসে এমন সাফল্যের কীর্তি গড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র। নিজের সেরা টাইমিং করতে না পারলেও এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত সাগর, ‘আসলে অনুশীলন ছাড়াই পুলে নেমেছিলাম। তারপরও ১২টি সোনা জিতে আন্তবিশ্ববিদ্যালয়ের গেমসে ইতিহাসে রেকর্ড গড়েছি।’ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের ২৯টি বিশ্ববিদ্যালয়।