মাহফুজার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসে জোড়া সোনাজয়ী অভয়নগরের মেয়ে মাহফুজা খাতুন শিলার বিয়ে আজ। পাত্র আর কেউ নন, তাঁরই সতীর্থ সাঁতারু শাহজাহান আলী রনি। ২০০৬ কলম্বো এসএ গেমসের সোনাজয়ী শাহজাহানের সঙ্গে মাহফুজার পরিচয় বিকেএসপি থেকে। বিকেএসপির শিক্ষার্থী থাকার সময় থেকেই তাঁদের পরিচয় ও প্রেম। সেটিরই সার্থক পরিণতির অপেক্ষায় সেজে আছে মাহফুজার বাড়ি। নতুন জীবন শুরুর আগে মাহফুজা সবার দোয়া চেয়েছেন।