মাহফুজার হাত ধরে দ্বিতীয় সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসের তৃতীয় দিনে আরও একবার সোনা জয়ের আনন্দে মাতল বাংলাদেশ। দ্বিতীয় সোনাটি এসেছে অনেকটা অপ্রত্যাশিতভাবে, সাঁতার থেকে। গুয়াহাটির ডক্টর জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতেছেন মাহফুজা খাতুন শিলা। সোনা জিততে মাহফুজা সময় নিয়েছেন ১ মিনিট ২০:২০ সেকেন্ড। এক আসর পর সাঁতার থেকে আবারও সোনা জিতল বাংলাদেশ। গতবার দেশের মাটিতে (২০১০) হওয়া এস এ গেমসের পদক তালিকায় দ্বিতীয় স্থানে নাম লেখালেও সাঁতার থেকে কোনো সোনা জিততে পারেনি বাংলাদেশ।
এর আগে আজ ভারোত্তোলন বাংলাদেশকে দিয়েছে এই গেমসের প্রথম সোনা। ৬৩ কেজি ওজন শ্রেণিতে দেশকে এই সাফল্য এনে দেন মাবিয়া আক্তার সীমান্ত।


আরও পড়ুন: