মাহবুব-মানসদের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ থেকে ১৫ মে হল্যান্ডের রটারডামে হয়ে গেল বিশ্বকাপ টেবিল টেনিস, যাতে ১১ বছর পর অংশ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের তিন খেলোয়াড়ের মধ্যে শুধু মানস চৌধুরীই একটি সেট জিততে পেরেছেন। ডমিনিক রিপাবলিকের প্রতিপক্ষের কাছে ৪-১ সেটে হেরেছেন তিনি। স্লোভেনিয়ার প্রতিযোগীর কাছে অবশ্য ৪-০-তেই হেরেছেন। মাহবুব বিল্লাহ ইরান ও রুমানিয়ার প্রতিপক্ষের কাছে এবং হানিফ হ্যামলেট ইতালি ও আর্জেন্টিনার প্রতিপক্ষের কাছে হেরেছেন ৪-০-তে।পরশু দেশে ফেরা মাহবুব বললেন, ‘প্রতিপক্ষ খেলোয়াড়েরা খুবই শক্তিশালী হওয়ায় লড়াই করতে পারিনি। দেখতে দেখতেই আমার বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে।’ মানসেরও একই অনুভূতি, ‘শুরু করলাম আর শেষ! ওদের সার্ভিসটা বেশি ভালো। আমাদের বড় প্রতিযোগিতায় আরও খেলতে হবে। খেলতে খেলতেই ভবিষ্যতে ভালো করা সম্ভব।’