মাহবুবের দ্বিমুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়েজিদ স্টিল ফেডারেশন কাপ টেবিল টেনিসের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন মাহবুব। দলগত চ্যাম্পিয়ন তাঁর দল শেখ রাসেল। পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে কাল দলগত ফাইনালে শিশিরনকে ৩-১ ম্যাচে হারিয়েছে তারা। এর আগে এককের ফাইনালে মাহবুব ৪-১ গেমে হারিয়েছেন বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন মানসকে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।