মাহবুবের পরিবারকে বিশেষ ভাতা দেবে বিওএ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ইতিহাসে অন্যতম সেরা ও সাফ গেমসে সোনাজয়ী অ্যাথলেট মাহবুব আলমের পরিবারকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গত শনিবার নারায়ণগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ১৯৯৫ সালে মাদ্রাজ সাফ গেমসে ২০০ মিটারে সোনাজয়ী এই অ্যাথলেট।বাসস জানিয়েছে, চলতি মাস থেকে আগামী তিন বছর পর্যন্ত মাহবুবের পরিবারকে প্রতি মাসে এই অর্থ দেবে বিওএ। পরবর্তী সময়ে বিশেষ ভাতার এ অর্থ আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। এ বিষয়ে কিশোরগঞ্জে অবস্থিত মাহবুব আলমের পরিবারকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।