মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ রানের জন্য পাওয়া হয়নি টানা তৃতীয় ফিফটি। তবে দিন শেষে এটা নিয়ে নিশ্চয়ই মন খারাপ নেই মাহমুদউল্লাহর। দল জিতেছে, টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে জিতে নিয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। পুরো সিরিজেই সাত নম্বরে ব্যাট করা সহ-অধিনায়ক কাল নামলেন পাঁচ নম্বরে। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন থরথর কাঁপছে। অধিনায়ক মুশফিক রহিমের সঙ্গে ৯১ রানের জুটি গড়েই ম্যাচে ফেরালেন বাংলাদেশকে। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪৫ বলে ৪৮ রান করার পথে মেরেছেন ৭টি বাউন্ডারি। এর আগে বল হাতেও উজ্জ্বল মাহমুদউল্লাহ। অফব্রেক বোলিংয়ে ৩৮ রানে তুলে নিয়েছেন ড্যারেন ব্রাভো ও আন্দ্রে রাসেলের উইকেট দুটি। ম্যাচসেরাও হলেন মাহমুদউল্লাহ।