মাহমুদউল্লাহতে মুগ্ধ আগারকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারকার এই মাহমুদউল্লাহর ভক্ত এক বছর ধরেই। ফাইল ছবি
আগারকার এই মাহমুদউল্লাহর ভক্ত এক বছর ধরেই। ফাইল ছবি

মাহমুদউল্লাহকে বেশ মনে ধরেছে অজিত আগারকারের। দেখতে শান্ত-সৌম্য হলে কী হবে, ব্যাটিংয়ে যেন বিস্ফোরণ! আবার চাইলে দৃষ্টিনন্দন ব্যাটিংও যে পারেন, গত বিশ্বকাপেই তো দেখিয়ে দিয়েছেন। কিন্তু খেলাটা টি-টোয়েন্টি; নিজে নামছেনও অনেক পরে। হাতে যে কয়টা বল পাচ্ছেন, সবগুলোকেই যেন সীমানায় পাঠিয়ে দেওয়ারই প্রতিজ্ঞা মাহমুদউল্লাহর। গত বিশ্বকাপে মাহমুদউল্লাহর টানা দ্বিতীয় সেঞ্চুরির পর আগারকার টুইট করেছিলেন।

ছোট্ট টুইটারে কি আর অত কথা বলা যায়! এবার মনের সব প্রশংসার আগল যেন খুলে দিলেন। কাল মাহমুদউল্লাহর ২৯ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসের পর ইএসপিএনক্রিকইনফোকে আগারকার বলেছেন, ‘একজন বোলারের জন্য সে দুশ্চিন্তার কারণ। সে মাঠের যেকোনো দিকেই শট খেলতে পারে। সব সময়ই বলের মেরিট বুঝে খেলে। এই ম্যাচে সে যে বলগুলোতে রান পেয়েছে সেগুলো কিন্তু খারাপ ছিল না।’
৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন বেশ চাপে। ৭টি চার এবং একটি ছয়ে সাজানো ইনিংসটিতে মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে পুঁজি এনে দিয়েছিলেন বাংলাদেশকে। শেষ তিন ওভারে মুশফিককে নিয়ে তো ওভারে প্রায় ১৫ করে রানও তুলেছেন।