মাহমুদউল্লাহর আউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে ২০৯ রান করার পর আমাদের যখন ৫০ পর্যন্ত মাত্র ১ উইকেট পড়ল, ধরেই নিয়েছিলাম আমরা ম্যাচটা জিতছি। কিন্তু জিম্বাবুয়ে খুব ভালো বোলিং-ফিল্ডিং করল। সঙ্গে আমাদের কিছু ভুল তো ছিলই।ম্যাচে আসলে বাংলাদেশের হারার মতো পরিস্থিতি কখনোই সৃষ্টি হয়নি। জিম্বাবুয়ের রানটা খুব বেশি ছিল না এবং বাংলাদেশের ওপেনাররা মোটামুটি ভালো শুরু করেছিল। একবার তো মনে হয়েছিল এমন বিপর্যয়ের পরও সাকিব যদি শেষ পর্যন্ত উইকেটে থাকত, আমরা ম্যাচটা জিতে যেতাম। তবে আমার মনে হয়, মাহমুদউল্লাহর আউটের পরই ম্যাচটা আমাদের হাত থেকে চলে যায়, ওটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলব।এরপর যারা ছিল তারাও ব্যাটিংটা খারাপ করে না, তবে মাহমুদউল্লাহ ছিল সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান। সে থাকলে হয়তো আমরা আগেই জিতে যেতাম। তার আগেই অবশ্য আমাদের ৬ উইকেট পড়ে গেছে। আশরাফুলের উইকেটে থাকা গুরুত্বপূর্ণ ছিল, মুশফিকুরের ব্যাটিংও দল মিস করেছে। তার পরও আমি বলব, যেহেতু ওদের স্কোরটা বেশি ছিল না, আমরা জয়ের কাছাকাছি চলে গিয়েছিলাম, জয়টাই প্রত্যাশিত ছিল। কিন্তু মাহমুদউল্লাহর আউটই জিম্বাবুয়ের জয়ের দরজাটা পুরোপুরি খুলে দেয়। তখন সাকিবের কাজ অনেক কঠিন হয়ে যায়। ম্যাচটা তখন ওর একার ‘শো’ হয়ে গিয়েছিল।