মাহমুদুলের বক্তব্যের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৯ আগস্ট এই পাতায় প্রকাশিত হয়েছিল ‘ক্রীড়াঙ্গনে নির্বাসিত নির্বাচন’ ধারাবাহিকে তায়কোয়ান্দোতে ‘বক্সিং’ শিরোনামের প্রতিবেদন। তাতে প্রতিদ্বন্দ্বী সোলায়মান শিকদার সম্পর্কে তায়কোয়ান্দো ফেডারেশনের বিদায়ী সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম যেসব মন্তব্য করেছেন, তাঁর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সোলায়মান।‘বাংলাদেশ তায়কোয়ন-দো ফেডারেশনে’র প্যাডে এর সভাপতি সোলায়মান এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছেন, তাঁর সংগঠন ‘আইটিএফ তায়কোয়ন-দো’র জাতীয় প্রতিযোগিতাসহ সব কার্যক্রমই চলছে অনেক দিন ধরে। এটি হাত-পায়ের খেলা এবং এর কোনো অস্তিত্ব নেই বলে মাহমুদুলের দেওয়া বক্তব্য মিথ্যা-বানোয়াট, পাগলের প্রলাপ। বস্তুত আইটিএফ তায়কোয়ন-দো একটি স্বীকৃত প্রতিষ্ঠান। মাহমুদুলকে স্বৈরাচারী আখ্যায়িত করে সোলায়মান বলেছেন, তায়কোয়ান্দোতে তাঁর দুঃশাসন বন্ধ হওয়া এখন সময়ের দাবি।