মায়ের সঙ্গে সাকিবের সেলফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমা, সাকিব আল হাসান কি পাইলটই হয়ে গেলেন নাকি? তবে কি ব্যাট হাতে মাঠে নামার বদলে এখন থেকে উড়বেন আকাশেই?
ভক্তদের ভাবনার কিছুই নেই, এমন কোনো সম্ভাবনা আপাতত নেই। নিজ শহর মাগুরা থেকে ঢাকায় হেলিকপ্টারে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই হেলিকপ্টার যাত্রায় সঙ্গে ছিলেন মা। মুহূর্তটা স্মরণীয় করে রাখতেই ঝটপট তুলে ফেললেন এক সেলফি। এরপর তা আপলোড করে দিলেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে।
ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘মাগুরা থেকে ফেরার পথে মায়ের সঙ্গে জীবনের প্রথম সেলফি।’