মায়োর্কা ‘ছাড়লেন’ নাদাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফায়েল নাদালের ফুটবল প্রেম অনেকেরই জানা। নিজে রিয়াল মাদ্রিদের ভক্ত। স্প্যানিশ ক্লাব মায়োর্কার ১০ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন নাদাল এবং তাঁর চাচা মিগুয়েল অ্যাঞ্জেল। হঠাৎ নাদালের ফুটবলপ্রীতি নিয়ে এই লেখার কারণ, মায়োর্কার সব শেয়ার বিক্রি করে দিয়েছেন চাচা-ভাতিজা। ডেন মার্কের সাবেক তারকা মাইকেল লাউড্রপ কোচ হয়ে ক্লাবটিতে আসার পর লাউড্রপের সহকারী হয়েছিলেন নাদালের চাচা। গত সেপ্টেম্বরে লাউড্রপ পদত্যাগ করলে নাদাল প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ক্লাবের পরিচালনা পর্ষদের। ধারণা করা হচ্ছে, সেই সূত্র ধরেই ক্লাবের মালিকানা ছেড়ে দিলেন নাদাল এবং তাঁর চাচা। ওয়েবসাইট।