ছয়টি মহাদেশের শিরোপাজয়ীদের আসর। সঙ্গে স্বাগতিক ও বিশ্বকাপ চ্যাম্পিয়নরাও আছে। কনফেডারেশনস কাপে আর যা-ই হোক, রথী-মহারথীদের অভাব নেই। এবারও ব্রাজিল, ইতালি বা স্পেনের কারও হাতেই শিরোপা উঠবে বলে অনুমান। এত বড় বড় দলের ভিড়ে নাইজেরিয়াকে নিয়ে সেভাবে আলোচনা নেই। কিন্তু জন ওবি মিকেল বলছেন অন্য কথা, চ্যাম্পিয়ন হবে নাইজেরিয়া! প্রথমবারের মতো আফ্রিকান চ্যাম্পিয়নদের এই শিরোপা এনে দিতে চান মিকেল। চেলসি মিডফিল্ডার বলেছেন, মুহূর্তটা হবে ঐতিহাসিক। এএফপি।