মিঠুন-মামুনের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন শেখ রাসেলের মিডফিল্ডার মামুনুল ইসলাম ও স্ট্রাইকার মিঠুন চৌধুরী। ফলে আগামীকাল গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তাঁরা। ৯ ফেব্রুয়ারি মোহামেডানের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে অসদাচরণ করেন তাঁরা দুজন। কাল ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্তের পাশাপাশি শেখ রাসেল ক্লাবকে ২০ হাজার টাকা জরিমানাও করেছে।