মিঠুন-রাহির সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিভাগ ক্রিকেটে গতকাল জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন, ইস্কাটন সবুজ সংঘ, মতিঝিল টিঅ্যান্ডটি, বারিধারা ড্যাজলার্স ও ইন্দিরা রোড ক্রীড়াচক্র।ধানমন্ডি ক্রিকেট মাঠে ব্রাদার্স ইউনিয়ন (২৭৩/৯) ১৪৭ রানে হারিয়েছে ঢাকা মেরিনার্সকে (১২৬)। বিকেএসপির ২ নম্বর মাঠে কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবকে (১৭৮) ২৫ রানে হারিয়েছে ইস্কাটন সবুজ সংঘ (২০৩/৯)। সিটি ক্লাব মাঠে মিঠুন চক্রবর্তীর অপরাজিত ১০৩ রানে রূপালী ব্যাংককে (২১৭) ৬ উইকেটে হারিয়েছে মতিঝিল টিঅ্যান্ডটি (২১৮/৪)। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে রাহির অপরাজিত ১০২ রানও বারিধারার (২৬৩/৭) বিপক্ষে জয়ের জন্য পারটেক্স স্পোর্টিংয়ের (২৫৮/৬) যথেষ্ট হয়নি। বিকেএসপির ১ নম্বর মাঠে সিটি ক্লাবকে (১৪৬) ৪ উইকেটে হারিয়েছে ইন্দিরা রোড (১৪৯/৬)।