মিঠুনকে সতর্ক করল বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়াচক্রের সমঝোতায় গত সপ্তাহে অভিযোগ থেকে পার পেয়েছিলেন ফুটবলার জাহিদ হোসেন, মামুন মিয়া, নাহিদুল ইসলাম ও শাকিল আহমেদ। কিন্তু এবার একই অভিযোগে সতর্ক করা হলো জাতীয় দলের স্ট্রাইকার মিঠুন চৌধুরীকে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘সতর্ক করা হলেও মিঠুনকে আবাহনীর কাছ থেকে নেওয়া অগ্রিম টাকা অবশ্যই ফেরত দিতে হবে।’ আর মোহামেডান অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় আবাহনীতেই খেলবেন শরিফুল ইসলাম। শেখ রাসেলের সঙ্গে সমস্যার সমাধানের জন্য নাসিরুল ইসলামকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। সমাধান মিললে চলতি মৌসুমে আবাহনীতেই খেলতে পারবেন এই ডিফেন্ডার। এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাল প্লেয়ারস স্ট্যাটাস কমিটির সভায়।