প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণত ক্রিকেটেই এমনটা দেখা যায়—হ্যাটট্রিক বা ৫ উইকেট পেলে বলটি স্মৃতি হিসেবে রেখে দেন ওই বোলার। ফুটবলে হ্যাটট্রিকের পর বলটা রেখে দিতে চেয়েছিলেন মিঠুন চৌধুরী। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধনী খেলায় উত্তর বারিধারার বিপক্ষে হ্যাটট্রিক করেন শেখ রাসেলের স্ট্রাইকার। ম্যাচ শেষে বলটা রেফারির কাছ থেকে চেয়েও নেন তিনি। এরপর দর্শকদের উদ্দেশে তুলে ধরেন বলটা। চেয়েছিলেন স্মৃতি হিসেবে রেখে দেবেন। কিন্তু বেরসিক মাঠকর্মী পরে বলটি ফেরত নেন। আক্ষেপ করে মিঠুন বলছিলেন, ‘ভেবেছিলাম ক্রিকেটের মতো ফুটবলটা নিয়ে যাব। কিন্তু গ্রাউন্ডসম্যান আমাকে দিল না। একটু কষ্টই পেলাম।’