মিঠুনের পাঁচ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ফুটবল লিগের তৃতীয় পর্বের দ্বিতীয় দিনটি নিজের করে নিলেন মিঠুন চৌধুরী। বিশ্বকাপ ডামাডোলের মধ্যে এক ম্যাচে পাঁচ গোল করে বসলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের স্ট্রাইকার। সবুজের দুই গোল মিলে উত্তর বারিধারাকে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে গতবারের চ্যাম্পিয়নরা। একই মাঠে মরিসন, মিশু ও জামালের গোলে আবাহনী হারিয়েছে ব্রাদার্সকে (৩–০)৷ ওদিকে গোপালগঞ্জে মোহামেডানের বিপক্ষে স্বাগতিক মুক্তিযোদ্ধা জিতেছে ৩-২ গোলে। জয়ী দলের গোলদাতা সানডে (২টি) ও এনকোচা কিংসলে। ওয়াহেদ দুই গোল করলেও মোহামেডানের হার আটকাতে পারেননি।