মিঠুনের হ্যাটট্রিকে শীর্ষে মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ তিন ম্যাচে গোল পাননি। সেই হতাশা ভুলতেই কিনা কাল জ্বলে উঠলেন। মিঠুন চৌধুরী জ্বলে ওঠা মানে মুক্তিযোদ্ধার সহজ জয়। হলোও তাই। কমলাপুর স্টেডিয়ামে ফরাশগঞ্জ কাল দাঁড়াতেই পারেনি মুক্তিযোদ্ধার সামনে। মিঠুনের হ্যাটট্রিকে ম্যাচের স্কোর ৫-০।মুক্তিযোদ্ধার অন্য দুই গোল সুদানি স্ট্রাইকার জেমস মগার। দলে মগা, বুকোলার মতো খেলোয়াড় আছেন, তবু এবার মুক্তিযোদ্ধাকে টেনে নিচ্ছেন তরুণ মিঠুনই। ৯ ম্যাচে যাঁর গোলসংখ্যা ৯টি, এখন পর্যন্ত লিগে মিঠুনই সর্বোচ্চ গোলদাতা। মিঠুনের দল মুক্তিযোদ্ধাও পয়েন্ট টেবিলের শীর্ষে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২২। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী দ্বিতীয় স্থানে।বাংলাদেশ লিগে কাল কক্সবাজারে খালেদের একমাত্র গোলে চট্টগ্রাম মোহামেডান হারিয়েছে ব্রাদার্সকে (১-০)। ৯ ম্যাচে সমান ১০ পয়েন্ট চট্টগ্রাম মোহামেডান ও ব্রাদার্সের।আজকের খেলা(শেখ জামাল ধানমন্ডি-রহমতগঞ্জ; বিকেল ৪টা, কমলাপুর)