মিঠুনের ৫ রানের আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি সেঞ্চুরি, দুটি নড়বড়ে নব্বই, সঙ্গীর অভাবে একজনের নব্বইয়ের ঘরে আটকে যাওয়া; জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনটাকে ব্যাটসম্যানদের দিন হিসেবেই চালিয়ে দেওয়া যেত। কিন্তু তা বললে বোলারদের প্রতি অবিচারও করা হতো। কম যাননি বোলাররাও, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুজন, মাত্র ৫ বলের মধ্যে ৩ উইকেট একজনের। ব্যাট-বলের ধুন্ধুমার এক লড়াই-ই দেখেছে কাল। আর তাই সম্ভাবনা জেগেছে তৃতীয় রাউন্ডের মতোই চারটি ম্যাচেরই ফলাফল দেখার।খুলনা-ঢাকা মহানগরনব্বইয়ের ঘরে আউট হওয়া ও সঙ্গীর অভাবে সেঞ্চুরি করতে না-পারার তিনটি ঘটনাই ঘটেছে এই ম্যাচে। খুলনার মোহাম্মদ মিঠুন ৫ রানের জন্য শুধু সেঞ্চুরিই বঞ্চিত হননি, আরও বড় কীর্তি গড়তে পারেননি। জোড়া সেঞ্চুরিই যে ফসকে গেল তাঁর। প্রথম ইনিংসে ১২০ রান করেছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। কাল সেঞ্চুরি পেলেই প্রথম বাংলাদেশি হিসেবে দুটি জোড়া সেঞ্চুরির মালিক হতেন খুলনার ২২ বছরের এই তরুণ।মিঠুনের তা-ও ছয়টি সেঞ্চুরি আছে, ৯২ রানে আউট হয়ে জিয়াউর রহমান তো পেলেন না প্রথম শ্রেণীর ম্যাচে প্রথম সেঞ্চুরিটা। কাল ৭৬.২ ওভারে ৯ উইকেটে ৩৬১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে খুলনা ৩৯৭ রানের লক্ষ্য দেয় ঢাকা মহানগরের সামনে। মাত্র ৫ বলের মধ্যে খুলনার শেষ ৩টি উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।এরপর ১৪ রানেই মহানগরের ১ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের হাতেই রেখেছে খুলনা। কাল দিনের শুরুতেও ব্যাট করেছিল মহানগর। মার্শাল আইয়ুবকে ৯৩ রানে রেখেই আউট হয়ে যান ১১ নম্বর ব্যাটসম্যান তালহা জুবায়ের। রাজশাহী-চট্টগ্রামআগের দিন সেঞ্চুরি করেছেন মাহবুবুল করিম। কাল রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের আরও দুই ব্যাটসম্যান, মমিনুল হক (১১৪) ও ফয়সাল হোসেন (১১১)। জাতীয় লিগে মমিনুলের এটা তৃতীয় ও ফয়সালের দশম সেঞ্চুরি। রাজশাহীর অফ স্পিনার ফরহাদ হোসেনের ক্যারিয়ার-সেরা বোলিংয়ের (৬/১৪৩) পরও প্রথম ইনিংসে ৫১০ রান করেছে চট্টগ্রাম। এরপর রাজশাহীর ৬ উইকেট তুলে নিয়েছে ৫১ রানেই। ৬৪ রান নিয়ে দিন শেষ করা বর্তমান চ্যাম্পিয়নদের ইনিংস পরাজয় এড়াতেই দরকার আরও ২০৭ রান। রংপুর-ঢাকা বিভাগবগুড়ায় জয় থেকে মাত্র ৭৮ রান দূরে আছে ঢাকা বিভাগ। ৪ উইকেটে ২৭১ রান নিয়ে দিন শুরু করা ঢাকার প্রথম ইনিংস শেষ হয় ৩৫৫ রানে। রংপুরের সোহরাওয়ার্দী শুভ নিয়েছেন ৫ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে রংপুরকে মাত্র ১৫৩ রানেই গুটিয়ে দেয় ঢাকা। ৮২ রানের লক্ষ্যে ব্যাট করা ঢাকা প্রথম ওভারেই হারিয়েছে উইকেট। আবদুল মজিদকে আউট করে প্রথম শ্রেণীর ক্যারিয়ারের ২০০তম উইকেটটি পেয়েছেন সোহরাওয়ার্দী। সিলেট-বরিশালজিততে হলে শেষ দিনে বরিশালকে করতে হবে ২৩৪ রান। সিলেটকে নিতে হবে ৭ উইকেট। ৩১৫ রানের লক্ষ্যে ছোটা বরিশাল তৃতীয় দিন শেষে করেছে ৩ উইকেটে ৮১ রান। সিলেটের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৩৯ রানে। প্রথম ইনিংসে ৮২ রানে আউট হওয়া ওপেনার সায়েম আলম দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ৮৪ রানে। সং ক্ষি প্ত স্কো রখুলনা-ঢাকা মহানগর, সিলেট  খুলনা: ৩৫৫ ও ৭৬.২ ওভারে ৩৬১/৯ ডি. (মিঠুন ৯৫, জিয়াউর ৯২, তুষার ৭৪, নিজামউদ্দিন ৩৩; আরাফাত সানি ৪/৬৯, আশরাফুল ৩/৯৯)। ঢাকা মহানগর: ৯৬.১ ওভারে ৩২০ (মার্শাল ৯৩*, মেহরাব জুনিয়র ৫৫, আসিফ ৪০; রাজ্জাক ৭/১২২, মুরাদ ২/৬০) ও ৫ ওভারে ১৪/১ (আসিফ ব্যাটিং ১৩; মুরাদ ১/০)। সিলেট-বরিশাল, বরিশাল  সিলেট: ২০৬ ও ৭৪.১ ওভারে ২৩৯ (সায়েম ৮৪, ইমতিয়াজ ৫০, এজাজ ৪০; ফরিদউদ্দিন ৩/৫৩, মনির ৩/৬২, রাসেল ২/৪৭)। বরিশাল: ১৩১ ও ৩৬ ওভারে ৮১/৩ (ফজলে রাব্বি ব্যাটিং ২৮, ইফতেখার ২০; নাবিল ২/২২, এনামুল জুনিয়র ১/২৭)। রংপুর-ঢাকা বিভাগ, বগুড়া  রংপুর: ২৮৩ ও ৫৫.২ ওভারে ১৫৩ (ধীমান ৪৪, রবি ২৫; মোশাররফ ৪/৫০, শরীফ ৩/৩৬, নাজমুল অপু ২/৩২)। ঢাকা বিভাগ: ১১০.৪ ওভারে ৩৫৫ (মজিদ ৯০, সৈকত ৫২, রকিবুল ৪৫, নাজমুল মিলন ৪৩, শুভাগত ৩৯; সোহরাওয়ার্দী ৫/১০১, সাজেদুল ২/৫২) ও ৩ ওভারে ৪/১ (রনি ব্যাটিং ৪; সোহরাওয়ার্দী ১/০)। রাজশাহী-চট্টগ্রাম, বিকেএসপি  রাজশাহী: ২৩৯ ও ২৭ ওভারে ৬৪/৬ (জহুরুল ব্যাটিং ২৭, ফরহাদ হোসেন ১৯; ইউনুস ৩/২১, নূর হোসেন ২/৬)। চট্টগ্রাম ১ম ইনিংস: ১৫২.১ ওভারে ৫১০ (মাহবুবুল ১৫৪, মমিনুল ১১৪, ফয়সাল ১১১, নাফিস ৩২; ফরহাদ হোসেন ৬/১৪৩, সাকলাইন ৩/১২৮)।