মিডিয়া সেন্টারে গুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা নিয়ে একরকম উদ্বেগ তো রিও অলিম্পিকে সব সময়ই আছে। সেটা দূর করার যথেষ্ট চেষ্টাও করে যাচ্ছেন আয়োজকেরা। কিন্তু এর মধ্যেই কিছু উটকো ঘটনা বিপত্তি ডেকে আনছে বারবার। উদ্বোধনের দিনে রিওর ফাবেলাগুলোয় হঠাৎ গোলাগুলি যেমন ভয় পাইয়ে দিয়েছিল মশাল বহনকারীদের। পরশু তেমনি একটি ঘটনা ঘটল অশ্বারোহণ ভেন্যুর মিডিয়া সেন্টারে। কোথা থেকে যেন হঠাৎই একটা গুলি ছোড়া হলো আর সেটি মিডিয়া সেন্টারের ছাদ ভেদ করে এসে পড়ল মাটিতে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকও বলেছেন, তিনি ছাদে বুলেটের তৈরি করা গর্ত দেখেছেন। নিউজিল্যান্ড দলের এক মুখপাত্রের দাবি, বুলেটটা অল্পের জন্য তাঁদের এক কর্মকর্তার গায়ের পাশ দিয়ে চলে গেছে! অশ্বারোহণ ভেন্যু রিওর এক সেনা ক্যাম্পের কাছাকাছি। ধারণা করা হচ্ছে, গুলিটা সেখান থেকেই হয়েছে, তবে এটি কাউকে উদ্দেশ্য করে ছোড়া হয়নি। তবু ভয়ের ব্যাপার বৈকি! এএফপি।