মিডিয়াকে দুষলেন গাভাস্কার
আইপিএলের গভর্নিং কাউন্সিল থেকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের খবর, বিসিসিআই নাকি সুনীল গাভাস্কারের সব পাখাই ছেঁটে দেওয়ার পরিকল্পনা করছে। সাবেক ওপেনারের সঙ্গে সব ধরনের সম্পৃক্ততা নাকি ছিন্ন করতে যাচ্ছে বোর্ড। এসব খবরের কারণে গাভাস্কার চটেছেন সংবাদমাধ্যমের ওপর। সংবাদমাধ্যমে নানা রকম উড়ো খবর ছাপা হওয়াতেই নাকি বোর্ডের এমন সিদ্ধান্ত! ওয়েবসাইট।আইপিএলের নতুন দল কোচির সঙ্গে গাভাস্কারের সম্পৃক্ততার অনেক খবরই প্রকাশিত হয়েছে ভারতের সংবাদমাধ্যমে। ফ্যাঞ্চাইজটিতে গাভাস্কারের শেয়ার আছে, তাদের দিকনির্দেশনা দিচ্ছেন গাভাস্কার, প্রকাশিত হয়েছে এসব খবরও। তবে গাভাস্কারের দাবি, সবকিছু বানোয়াট। একসময়ের সর্বোচ্চ টেস্ট রানের মালিক সিএনএন-আইবিএনকে বলেছেন, ‘আমি কীভাবে কোচিকে সাহায্য করব, এক গায়কোয়াড় ছাড়া আমি তো অন্য কোনো বিনিয়োগকারীকে চিনিই না! প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সবাই আগে থেকেই একটা ধারণা ঠিক করে রেখেছে, সে অনুযায়ীই তারা খবর প্রকাশ করেছে। ভারতীয় মিডিয়ার চোখে পুরোপরি নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আপনি যেন দোষীই থাকবেন।’