মিতু-তমার হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেএফসি মহিলা ফুটবল লিগের প্রথম পর্বে শুভসূচনা করেছে খাগড়াছড়ি, কুষ্টিয়া ও জয়পুরহাট। খাগড়াছড়ি স্টেডিয়ামে লক্ষ্মীপুরের বিপক্ষে ১১ গোলের সাতটিই করেছেন খাগড়াছড়ির মিতু মারমা। কেলি দুটি, সোনাকতি চাকমা ও অনুমা মারমা একটি করে গোল করেছেন। কুষ্টিয়ায় ঝিনাইদহকে ৬-১ গোলে হারিয়েছে কুষ্টিয়া। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন তমা। লাকি ও সাথী করেছেন একটি করে। ঝিনাইদহের গোলদাতা রনি। জয়পুরহাটে বগুড়াকে ৩-২ গোলে হারিয়েছে জয়পুরহাট। জয়ী দলের লতা পারভীন দুটি ও রহিমা আক্তার একটি গোল করেছেন। বগুড়ার গোলদাতা মুন্নি ও জলি।