মিথ্যা বললেই ধরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপপাপীদের ধরতে আছে ডোপ পরীক্ষার ব্যবস্থা। কিন্তু যারা মিথ্যা বলে প্রতারণার আশ্রয় নেয়, অপরাধ করে লুকোনোর চেষ্টা করে? তাদেরও ধরার উপায় আছে বৈকি। মিথ্যাবাদীদের যে দাঁড় করানোর পরামর্শ দেওয়া হচ্ছে যন্ত্রের সামনে। লাই ডিটেক্টরই ধরিয়ে দেবে, কে সত্য বলছে, কে বলছে মিথ্যা।সত্যবাদী আর মিথ্যাবাদীদের আলাদা করতে যন্ত্রের আশ্রয় নেওয়ার মতো পরিস্থিতি হয়তো আসলেই তৈরি হয়ে গেছে ক্রিকেটে। স্পট ফিক্সিং নামের নতুন বিষফোঁড়ার কারণে। অস্ট্রেলীয় সাবেক কিংবদন্তি স্টিভ ওয়াহর তাই পরামর্শ, ক্রিকেটে নিয়ে আসা হোক মিথ্যা নির্ণয়ের এই যন্ত্র।সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ক্রিকেটের পরিবর্তন-পরিবর্ধনের নানা সুপারিশ করে থাকে খেলাটির আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সংগঠনটির বিশ্ব ক্রিকেট কমিটি সম্প্রতি পার্থে এককাট্টা হয়েছিলেন বৈঠকের জন্য। সেখানেই ক্রিকেট কমিটির সদস্য স্টিভ দিয়েছেন অভিনব এই প্রস্তাব।কাল পার্থে সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, ‘খেলাটি এখন ম্যাচ পাতানোর মতো বড় সমস্যার মুখোমুখি। গতকাল (পরশু) আমরা এটি ঠেকানোর জন্য কিছু প্রস্তাব উত্থাপন করেছি। এর মধ্যে আমি প্রস্তাব দিয়েছিলাম লাই ডিটেক্টর ব্যবহারের। খেলোয়াড়দের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে কী ব্যবস্থা করা যায়—এটা নিয়ে ভাবতেই এই উপায়টি আমার মাথায় এসেছে।’মিথ্যা নির্ণয়যন্ত্রের সামনে দাঁড়াতে ক্রিকেটাররা হয়তো আপত্তি করবেন। কিন্তু স্টিভের বক্তব্য, যদি অন্যায় কিছু করে না-ই থাকেন, মিথ্যা নির্ণয়যন্ত্রের সামনে সেটি বলতে সমস্যা কোথায়?’ এএফপি।