মিথ্যে নয়, সত্যি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল নিয়ে নানা ধরনের প্রচলিত ধারণা আছে লোকের মধ্যে। ধারণাগুলো সত্যি কি না, তা নিয়ে বিভিন্ন সময় বৈজ্ঞানিক গবেষণাও হয়েছে। সেসব গবেষণায় প্রচলিত ধারণাগুলো কি সত্যি বলে প্রমাণিত হলো? জেনে নিন—গৌরবময় অনিশ্চয়তাশব্দ দুটো ব্যবহার করা হয় ক্রিকেটের ক্ষেত্রে। কিন্তু যাঁরা ফুটবলের ফলাফল অনুমানই সবচেয়ে কঠিন বলে মনে করেন, বিজ্ঞান তাঁদের পক্ষে। মেক্সিকোর ‘লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি’র এক গবেষণা বলছে, জনপ্রিয় বাকি যেকোনো খেলার চেয়ে ফুটবলে অঘটনের হার অনেক বেশি। এই গবেষণায় ১৯৮৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের সর্বোচ্চ পর্যায়ের আমেরিকান ফুটবল, আইস হকি ও বাস্কেটবল ম্যাচের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। তাতে দেখা গেছে, ফুটবলে অঘটন ঘটার হার বাকি যেকোনো খেলার চেয়ে শতকরা ২৫ ভাগ বেশি।চাপবলা হয়, পছন্দের দল পেনাল্টি শটে হারলে সমর্থকেরা মানসিকভাবে ভেঙে পড়েন। কথাটা কি সত্যি? খুব সত্যি। ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। ওই দিন ইংল্যান্ড ও ওয়েলসে হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির ঘটনা শতকরা ২৫ ভাগ বেড়ে গিয়েছিল। ফ্রান্সের বিপক্ষে পেনাল্টিতে হেরে ১৯৯৬ ইউরো থেকে বিদায় নিয়েছিল হল্যান্ড। ফল, ওই দিন দেশটিতে হার্টঅ্যাটাক ও স্ট্রোকে মৃতের সংখ্যা বেড়ে গিয়েছিল শতকরা ৫০ ভাগ!উচ্চতাবলিভিয়ার লাপাজে বাইরের কোনো দল খেলতে গেলেই বিপদ আছে। এই তো কিছুদিন আগে আর্জেন্টিনা ৬-১ গোলে হেরে এল সেখান থেকে। সবাই অজুহাত দেয় ভেন্যুটির উচ্চতার। আসলেই কি ভেন্যুর উচ্চতা খেলার ফলাফলে কোনো প্রভাব ফেলে? অবশ্যই ফেলে। ব্রিটিশ মেডিকেল জার্নাল ২০০৬ সালে রীতিমতো গবেষণা করে দেখিয়েছে, উচ্চতার ব্যবধান কেমন করে ফলে প্রভাব ফেলে। দুটি সমান উচ্চতার দেশের ফুটবলাররা মুখোমুখি হলে ‘হোম’ দলের জয়ের হার শতকরা ৫৩ ভাগ। কিন্তু যখনই উঁচু কোনো ভেন্যুতে খেলা হয়, তখন সেখানকার দলের জয়ের হার শতকরা ৮২ ভাগ!স্বাগতিক হওয়ার সুবিধাশুধু ফুটবল নয়, সব খেলাতে এই কথাটা শুনবেন—আসলেই কি ‘হোম অ্যাডভান্টেজ’ বলে কিছু পান খেলোয়াড়েরা? পায়। ব্রিটিশ গবেষকেরা হোম ও অ্যাওয়ে ম্যাচের আগে দুবার করে খেলোয়াড়দের ‘টেস্টোস্টেরন’ হরমোন পরীক্ষা করেছেন। হোম ম্যাচের আগে হরমোনের মাত্রা অনেক বেশি পাওয়া গেছে। পুরুষ দেহে এই হরমোনের পরিমিত-বাড়তি উপস্থিতি মানুষকে বেশি কর্মক্ষম, আগ্রাসী ও আত্মবিশ্বাসী করে তোলে।মদকে ‘না’অনেকে মনে করেন, দ্রুত খেলাজনিত ধকল কাটিয়ে ওঠার সহজ উপায় গ্লাস কয়েক বিয়ার বা মদ গিলে ফেলা। ভুলেও অমন করবেন না। নিউজিল্যান্ডের জার্নাল অব সায়েন্স অ্যান্ড মেডিসিন ইন স্পোর্টস-এ প্রকাশিত এক নিবন্ধে দেখানো হয়েছে, মদ খেলে বরং ধকল সামলে উঠতে অনেক বেশি সময় লাগে। পরীক্ষায় দেখা গেছে, যেসব খেলোয়াড় খেলার পর সাধারণ ফলের রস খান, তাঁরা দেড় দিনের মধ্যে পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসেন। আর মদ খেলে সময়টা নিদেনপক্ষে আড়াই দিন লাগে।