মিনহাজ চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামার ওপেন ব্যাডমিন্টনে শ্রেষ্ঠত্ব দেখালেন মিনহাজ উদ্দিন। কাল উডেনফ্লোর জিমনেসিয়ামে ফাইনালে মিনহাজ ২-১ সেটে হারিয়েছেন সর্বশেষ ২০১৩ সালে হওয়া সামার ওপেনের চ্যাম্পিয়ন এনামুল হককে। ছেলেদের দ্বৈতে সোহেল-জয়নাল জুটিকে হারিয়ে সেরা দুলাল-খালেদ জুটি। মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন এলিনা-নাবিলা। তাঁরা ফাইনালে জিতেছেন শাপলা-দুলালী জুটির বিপক্ষে। পরশু এককে চ্যাম্পিয়ন হয়েছেন শাপলা।